ASSAM NEWS: অসমে বিনিয়োগ করবে জাপান: মুখ্যমন্ত্রী

6

স্টাফ রিপোর্টার: অসমের সঙ্গে জাপানের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে, আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতে জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচির সঙ্গে টেলিফোনে কথা বলার পর জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
সমাজমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে তাঁকে জাপানের রাষ্ট্রদূত ফোন করেছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সমন্বয় নিয়ে দুজনের কথা হয়েছে।
এক্স পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, ভারতে জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচির ফোন পেয়েছি। তিনি ফের নিশ্চিত করেছেন যে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে সংগতি রেখে জাপান সরকার অসমের সঙ্গে চলতি অংশদারিত্ব আরও শক্তিশালী করবে।
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উভয় পক্ষই সম্মত হয়েছে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো, ম্যানুফ্যাকচারি এবং আন্ত্রেপ্রিনিউয়ারশিপ ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বিষয়ে।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আগামী দিনে জাপানের সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করা জন্য অসম প্রস্তুত। অসমে জাপানের বিনিয়োগ গোটা রাজ্যের আর্থিক পরিস্থিতিকে আরও উন্নত করবে।
অসমের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রস্তাবিত অসম সফর সম্প্রতি বাতিল হয়েছে।