পৃথা দাশগুপ্ত কলকাতা: এবার প্রবল বিক্ষোভের মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল জুতো।
গত ৪ মে-র পর এই প্রথম জেলায় কর্মীকে দেখতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নিজের বাড়ির সামনে মিটিং মিছিল করেছিলেন , একবার হাইকোর্ট যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে, কর্মীদের সঙ্গে দেখা করতে এই প্রথম পথে নামলেন তিনি। আর তখনই উঠল চোর স্লোগান। এমনকী, গালিগালাজও করা হয় তাঁকে বলে অভিযোগ।

আজ দুপুরে কালীঘাট থেকে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশি হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। দলের কর্মীর বাড়িতেই যাচ্ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন গাড়িতে। বরাবরের মতো তিনি গাড়ির সামনে বসেছিলেন । সেই সময় আচমকা বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও।
আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের গাড়িতে প্রচুর ইট ছোঁড়া হয়েছে। এত ইট মেরেছে কল্পনা করতে পারবেন না। এক ঘণ্টা গাড়ি আটকে রেখেছিল। বিজেপির লোক জোগাড় করে এই সব করানো হয়েছে। যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি নিজে বাইরে রয়েছেন। পুরো গাড়িতে ইট মারতে মারতে গেছে । আমি বেরবোই। বিজেপি ভয় পায় আমায়। এই ভাবে আমায় আটকাতে পারবে ন। ওরা ভয় পাচ্ছে কারণ ওদের মুখোশ খুলে যাবে।”
বিক্ষোভকারী এক ব্যক্তি বলেন, “এত দিন এই ওয়ার্ডে এসেছেন? বিজ্জুর নাম নিয়েছে কোনওদিন?…কালকে মারা গিয়েছে আজ এসে হাজির।”
শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় তাঁকে পৌঁছে দেওয়া হয়।