তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা :বিধানসভার সই জাল কাণ্ড। এবার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আজ সকালে তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়িতে যায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা। স‌ই জাল কাণ্ডে প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ককে। তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ই। জল গড়ায় অনেক দূর।‌

বিদ্রোহী তৃণমূল বিধায়কদের অভিযোগের ভিত্তিতে স‌ই জাল কান্ডের তদন্ত করছে সিআইডি ‌। সেই সূত্রেই শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। সহযোগিতা করেছেন তিনি, সূত্রের খবর ।

উল্লেখ্য, সই জাল কাণ্ডে এর আগে অভিষেক ব্যানার্জি সহ একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই ঘটনায় একাধিকবার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে।

শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভবিষ্যতে সিআইডি তদন্তে সহযোগিতা করবেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে তৃণমূলের বৈঠকের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করেছে সি আই ডি।