মন্দির প্রাঙ্গণে গো-মাংস। গো-হত্যা বন্ধের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বজরং দলের।

133

আজিনুর হুসেন: গোলকগঞ্জের ছাগলিয়ায় উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, মন্দির প্রাঙ্গণে গো-মাংস ফেলে যায় দুষ্কৃতীরা। ছাগলিয়ায় গোবিন্দ নামে এক সন্ন্যাসির বাড়ির উঠোনেও গো-মাংস পাওয়া যায় বলে অভিযোগ। ঘটনার পর অঞ্চলজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

গো-হত্যা বন্ধের প্রতিবাদে বজরং দল সহ স্থানীয়রা ছাগলিয়ার ১৭নং জাতীয় সড়ক অবরোধ করে। জাতীয় সড়কে হিন্দু বিরোধী হুঁশিয়ার, গো-হত্যা বন্ধ করুন শ্লোগান শোনা যায়। বেলা ১২টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বজরং দল। অবরোধের জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

শুধু বজরং দলই নয়, ঘটনার নিন্দা জানিয়ে সরব বিজেপি সহ আক্রাসুও। এই ঘটনার সঙ্গে জড়িত সব দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি বিজেপি কর্মীদের। অন্যদিকে, আক্রাসুর দাবি, হিন্দু-মুসলমানের মধ্যে যো বা যারা সংঘাতের সৃষ্টি করতে চাইছে, তাদের দ্রুত পাকড়াও করে উচিত শাস্তি দিক পুলিশ।

পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নামে পুলিশ। শুরু হয় তদন্ত। অবেশেষে বেলা ১২টার কিছুক্ষণের মধ্যেই ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ছাগলিয়ার বাসিন্দা আমির আলির বিরুদ্ধে গো-মাংস রাখার অভিযোগ।

অবশেষে এক দুষ্কৃতীকে আটকের পর জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় বজরং দলের কর্মীরা। কিছুটা স্বস্তি পেলেন স্থানীয়রাও। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার জন্য প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন ছাগলিয়ার বাসিন্দারা।