দুপুরেই রাত নামল শহরে, ঘন ঘন বজ্রপাত, কলকাতায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি

6

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতায় ঝড় বৃষ্টির কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। সল্টলেক, লেকটাউনে ভারী বৃষ্টি। কলকাতা-সহ ৩ জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি । কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে, হাওড়া এবং হুগলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে।

দুপুরেই কালো মেঘে ছেয়ে গিয়েছে শহর কলকাতার আকাশ। ঘনঘন বজ্রপাত সঙ্গে বৃষ্টি এবং তুমুল হাওয়ার দাপট।

হাওয়া অফিসের পূর্বাভাস, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে বিস্তৃত। তার জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে লাগাতার বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।