পৃথা দাশগুপ্ত,কলকাতা :কলকাতায় লিওনেল মেসির সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিতর্কে নতুন মোড়। বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে সরাসরি ইমেল পাঠাল মেসির টিম।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত ‘গোট ট্যুর’-কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয় তাঁর জন্য দায়ী অরূপ বিশ্বাস। ফলে নানা বিতর্কে জড়িয়ে থাকা প্রাক্তন মন্ত্রীর আইনি অস্বস্তি আরও বাড়ল।
মেসি ম্যানেজমেন্ট টিমের এক শীর্ষকর্তা এই ইমেলটি পাঠিয়েছেন কমিশনারকে, খবর সূত্রের। তিনি কলকাতা সফরের সময় মেসির অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। যুবভারতীর অনুষ্ঠানেও মেসির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাঠে ছিলেন। ফলে তদন্তের ক্ষেত্রে তাঁর বক্তব্যকে গুরুত্বপূর্ণ ।
ইমেলে অভিযোগ, যুবভারতীতে নির্ধারিত অনুষ্ঠান চলাকালীন অরূপ বিশ্বাস মাঠে প্রবেশ করার পর থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়। প্রাক্তন মন্ত্রীর একাধিক আচরণ ও পদক্ষেপ অনুষ্ঠানের পূর্বনির্ধারিত প্রোটোকলের বাইরে ছিল।
তাঁদের আরও অভিযোগ, অরূপ বিশ্বাস বারবার মেসির খুব কাছে চলে যাচ্ছিলেন এবং ছবি তোলার সময় তাঁর কাঁধ ও কোমরে হাত রাখছিলেন। এতে লিওনেল মেসি অস্বস্তিতে পড়েন।
নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল না, প্রোটোকল অনুযায়ী যেখানে নির্দিষ্ট এলাকায় মাত্র ৩ জন সরকারি ফটোগ্রাফারের থাকার কথা ছিল, সেখানে প্রায় ৪০ জনকে প্রবেশ করতে দেওয়া হয়। তাঁদের অনেকেরই বৈধ পাস ছিল না বলে অভিযোগ করা হয়েছে।
মেসির টিমের বক্তব্য, এই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং সেই কারণেই নির্ধারিত সময়ের আগেই মেসিকে অনুষ্ঠানস্থল ছাড়তে হয়।
ইমেলের আরও দাবি করা হয়, পুরো পরিস্থিতির উপর অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের কোনও নিয়ন্ত্রণ ছিল না। রাজনৈতিক প্রভাবের কারণে অনুষ্ঠানের স্বাভাবিকভাবেই ব্যাহত হয়।
এই মামলার জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডাকা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়েছেন। এমনকি হাইকোর্টের নির্দেশের পরেও ১৫ জুনের হাজিরাও তিনি এড়ান। এবার মেসির টিমের সরাসরি ইমেল কী আরও বিপদে ফেলবে তাঁকে? তা সময় বলবে।