মন্ত্রীর নামে অপপ্রচার, ধৃত ২ সাংবাদিক

35

নিউজ ডেস্ক: অসমের মন্ত্রী পীযূষ হাজরিকার নামে ভুল ও বিভ্রান্তিকর খবর প্রচারের জেরে গ্রেফতার দুই সাংবাদিক। অসমের কাজলগাঁও থেকে গ্রেফতার করা হয় আনজাদ আলি আহমেদ ও হাবিজুল রহমান নামে দুই সাংবাদিককে।
পুলিশের দাবি যে বড়োল্যান্ড টাইমস পোর্টাল চ্যানেলে মন্ত্রী পীযূষ হাজরিকার নামে ভুল খবর প্রচার করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে।

মন্ত্রী পীযূষ হাজরিকা বলেছেন, শুধু দুই সাংবাদিককে গ্রেফতারেই বিষয়টি শেষ হচ্ছে না, ওই পোর্টালের বিরুদ্ধেও তদন্ত হবে।