এনটিএ-নিট ও পরীক্ষা প্রক্রিয়া

21

নিউজ ডেস্ক: দিল্লির যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের সূত্রে দেশজুড়ে নিট পরীক্ষা, এনটিএ ব্যাপক চর্চা শুরু হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্টি বা এনটিএ কী, গঠিত হল কবে, তাদের কাজ কী? এনিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। বর্তমানে দেশজুড়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দোষারোপ করা হচ্ছে নিট পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজনের জন্য।
যদিও বিভিন্ন রাজ্যের হাত থেকে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ভার কেন্দ্রের হাতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকারের আমলে। ২০১২ সালে সর্বভারতীয় নিট পরীক্ষার চালুর কথা চিন্তাভাবনা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের প্রবল বিরোধিতায় সাময়িকভাবে পিছু হটে সরকার।
২০১৩ সালের মে মাসে দেশজুড়ে প্রথম নিট অনুষ্ঠিত হয়। যদিও দুমাস পরই, জুলাইয়ে, সুপ্রিম কোট সেই নিটকে অসাংবিধানিক বলে বাতিল করে। এরপর তিন বছর আইনি লড়াই চলেছে। সেই রায় পুনর্বিবেচনায় স্থগিত রাখা হয় এবং নিট আয়োজনের অনুমতি দেয় শীর্ষ আদালত। ২০১৬ সালে মে ও জুলাই মাসে দুই পর্বে নিট অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের আগস্টে সংসদে আইন পাশ করে নিট বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। প্রথমদিকে পরীক্ষা চালানোর দায়িত্বে ছিল সিবিএসই। ২০১৭ সালে গঠিত হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। যে কর্তৃপক্ষ নিট প্রশ্নপত্র, পরীক্ষা আয়োজন, ফলপ্রকাশ করে।
এবছর নিট ইউজি হয়েছিল ৩ মে। প্রশ্নফাঁসের জেরে তা বাতিল করা হয়। সেই পরীক্ষা ফের ২১ জুন। দুটি পরীক্ষার মাঝে আত্মহত্যা করেছে অন্তত ২০ পরীক্ষার্থী। ১.৩৬ লক্ষ আসনের জন্য ৩ মে অনুষ্ঠিত পরীক্ষায় বসেছিল সাড়ে ২৩ লক্ষ পড়ুয়া। ২১ জুন সেই সংখ্যা দুলক্ষ কমে যায়।
এনটিএ পরিচালিত বেশ কয়েকটি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৪ নিট-ইউজি পরীক্ষায় ৬৭ পরীক্ষার্থী পূর্ণ নম্বর অর্থাৎ ৭২০ পেয়েছিল! অন্যায়ভাবে গ্রেস মার্ক দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলার পর ১৫৬৩ জনের পরীক্ষা বাতিল করে সুপ্রিম কোর্ট। ২০২৪ সালের জুনে ইউজিসি-নেট ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হয়ে প্রশ্নফাঁসের জেরে। সিএসআইআর ইউজিসি-নেট পরীক্ষাও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এবছর। এ ছাড়া রয়েছে বিভিন্ন রাজ্যের পরীক্ষার প্রশ্নফাঁস। ফলত দিশাহীন শিক্ষাব্যবস্থা নিয়ে আন্দোলন হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগও হয়েছে।
এবার দেখা যাক পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার সংস্কারে সরকারের পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়।