‘একদিনে এক বিশ্ববিদ্যালয়’, বিজেপির নতুন কর্মসূচি

22

নিউজ ডেস্ক: প্রতিদিন একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এরকমই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, খবর সূত্রের।
নিট প্রশ্নফাঁসের জেরে দিল্লির যন্তরমন্তর সহ গোটা দেশে পড়ুয়াদের বিক্ষোভে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রীর পদ থেকে। কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির বিলও পাস করিয়েছে সংসদে। কিন্তু তাতেও পড়ুয়াদের সমস্যা বা অভিযোগ কমছে না।
এই পরিস্থিতিতে পড়ুয়াদের বার্তা দিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের বৈঠকে স্থির হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতিদিন একটি করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। পড়ুয়াদের সমস্যা জানবেন। তাদের কাছে সরকারের বিভিন্ন উদ্যোগ বর্ণনা করবেন যে শিক্ষার বিস্তারে কী কী করা হয়েছে।
নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচি পরিচালনা, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে সমন্বয় রাখতে। দেশে বর্তমানে প্রায় ১৩০০ বিশ্ববিদ্যালয় আছে।
এর মধ্যে ৫৭ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৫২২ রাজ্যের বিশ্ববিদ্যালয়, এ ছাড়া রয়েছে ডিমড ইউনিভার্সিটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, ১৫ আগস্ট থেকে ককরোচ জনতা পার্টি স্কুল ঠিক করো কর্মসূচি চালাচ্ছে। সিজেপি নেতারা যাচ্ছেন বিভিন্ন স্কুলে।