জিম করতে গিয়ে মৃত পুলিশকর্মী

88

নিউজ ডেস্ক: গিরীশ ভাট পেশায় একজন স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর এক কর্তা। ৩৮ বর্ষীয় গিরীশ উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার এসওজি আধিকারিক। তিনি বনবাসার বাসিন্দা এবং চম্পাওয়াত এসওজি-র কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় একটি জিমে শরীরচর্চা করার সময় গিরীশ হঠাৎই অসুস্থ বোধ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ‘ইলিপটিক্যাল ট্রেনার’-এ পায়ের ব্যায়াম করছিলেন গিরীশ। আচমকায় ওই যন্ত্র থেকে নেমে আসতে থাকেন এসওজি কর্তা। সামনের একটি রড ধরে দাঁড়ানোর চেষ্টা করতে চাইলেও বিফল হন তিনি। কিছু ক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। জিমে উপস্থিত অনেকে বুঝতে পেরে তাঁর দিকে এগিয়ে আসেন। তোলার চেষ্টা করেন তাঁকে। কিন্তু লাভ হয়নি। জিমে উপস্থিত লোকজন গিরীশকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। যা সহজেই ভাইরাল এখন সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা ডট কম।


তবে মৃত্যুর সঠিক কী কারণ এখনও তা নিশ্চিত করে জানা যায়নি। গিরীশের পরিবারে তাঁর স্ত্রী এবং দুই পুত্র রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা শোকস্তব্ধ। বনবাসার শারদা ঘাট শ্মশানে পূর্ণ মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পুলিশ সদস্য, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি-সহ বহু মানুষ শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন।