সংঘ কেন কর দেবে না, প্রশ্ন প্রিয়াঙ্ক খাড়গের

36

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেন কর দেবে না? প্রশ্ন তুলে সংঘপ্রধান মোহন ভাগবতকে চিঠি দিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে, যিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র।

চিঠিতে প্রিয়াঙ্ক লিখেছেন, দেশ জুড়ে আরএসএসের ৬০ হাজারের বেশি শাখা, কোটি কোটি স্বয়ংসেবক। কেন আরএসএস সরকারের কাছে সংস্থা হিসেবে নথিভুক্ত হবে না? আরএসএস কেন কর দেবে না?

চিঠিতে প্রিয়াঙ্ক খাড়গে লিখেছেন, আরএসএসের উচিত নিজের আইনি অবস্থান, তাদের সংস্থা সরকারি তালিকায় কী হিসেবে নথিভুক্ত, সংস্থার বিভিন্ন পদে কারা রয়েছেন, কোথা থেকে টাকা আসছে, কত টাকা খরচ হচ্ছে সব প্রকাশ্যে আনা। আরএসএসের শতবর্ষ চলছে, এই সংগঠন সংক্রান্ত প্রকাশ্যে এনে দেশবাসীকে শতবর্ষের উপহার দিক আরএসএস।

এরপর কর্ণাটকের মন্ত্রী লিখেছেন, সাধারণ মানুষ, এনজিও, মন্দির, ট্রাস্ট, ব্যবসায়িক সংস্থা সবাইকে সরকারি তালিকায় নথিভুক্ত হতে হয়, কর মেটাতে হয়, তাহলে আরএসএস কেন ছাড় পাবে?

প্রিয়াঙ্কের চিঠির উত্তরে সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, সবকিছুর রেজিস্ট্রেশন হয় না, হিন্দু ধর্মেরও কোনও রেজিস্ট্রেশন নেই। সরকারের থেকে অনুদান নিলেই নথিভুক্তির প্রশ্ন ওঠে। আমরা গোপনে কাজকর্ম করছি না। সংঘ নিয়ে এসব প্রশ্ন আগেও উঠেছে।