নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে আবারও Plane Cash! এবার মার্কিন বায়ুসেনার বি-৫২ বম্বার(B-52 Bomber) ভেঙে পড়ে মৃত্যু ৮ জনের। ক্যালিফোর্নিয়া থেকে ওড়ার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। নিহতদের মধ্যে দু’জন বোয়িং সংস্থার কর্মী ছিলেন।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এডওয়ার্ডস বায়ুসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে। আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার সময় ৮ জন সওয়ার ছিলেন বিমানটিতে। সকলেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। বায়ুসেনা ঘাঁটির তরফে এক বিবৃতিতে জানানো হয় রুটিন পরীক্ষনিরিক্ষা চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। তবে, বিমান ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।
বায়ুসেনা ঘাঁটির তরফে জানানে হয়, দুর্ঘটনার পরেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবা। বায়ুসেনা ঘাঁটিটিকে সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত বন্ধ রয়েছে, বায়ুসেনা ঘাঁটি ঘুরে দেখার জন্য ‘ভিজ়িটর পাস’ দেওয়াও। মার্কিন বায়ুসেনার কর্নেল জেমস হেইস বলেন, “দুর্ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে ওই বিমানে কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনা ছিল না।”