শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা যাওয়ার পথে কুণাল ঘোষের ওপর হামলার অভিযোগ

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ক্ষমতা ও প্রতীক হারানোর পর আজ প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্ত মেনেই আজ সভা হবার কথা। সেই সভার পথে যেতে গিয়ে আক্রান্ত মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শ্রীরামপুরের সেই সভায় যোগ দিতে যেতে পারলেন না কুণাল ঘোষ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ।

আজ ৪টেয় সভা শুরু শ্রীরামপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছানোর অনেক আগেই সেখানে যাচ্ছিলেন কুণাল ঘোষ।

অভিযোগ উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয়। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাঁচের উপর ডিম ছুড়তে শুরু করে । ইট, লাঠি দিয়ে গাড়ির সামনের এবং পেছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ‌সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে মমতা তৃণমূল এবং কুনাল ঘোষ।

কুনাল ঘোষের অভিযোগ,”যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত। চুরমার করে দিয়েছে গাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলাম। লাঠি-রড নিয়ে দাঁড়িয়েছিল। পুরো রাস্তা আটকে দিল। আমার সারা শরীর কাচে ভরা। গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় দেখা হচ্ছে, কোন গাড়িতে কোন নেতা যাচ্ছে। “

ঘটনাস্থলে কোনো পুলিশ ছিল না বলেও অভিযোগ করেছেন তিনি। ডানদিকে কাঁধে আঘাত লেগে তিনি আহত হয়েছেন বলেও জানিয়েছেন। ভাঙা গাড়ি নিয়েই সোজা লালবাজার বা ভবানী ভবন যাচ্ছেন তিনি।

যদিও এই ঘটনায়, বিজেপির দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ।