দুলিয়াজানে ট্রিপল মার্ডার!‘রহস্যমৃত্যু’ একই পরিবারের তিনজনের

53

নিউজ ডেস্ক: দুলিয়াজানে ট্রিপল মার্ডার! ‘রহস্যমৃত্যু’ একই পরিবারের তিনজনের। বন্ধ ঘরে উদ্ধার হয় চন্দ্রকান্ত ভুঁইয়া, তাঁর স্ত্রী এবং মেয়ের রক্তাক্ত দেহ। সোমবার রাতে প্রথম প্রতিবেশীদের নজরে আসে ঘটনাটি। ইন্ডিয়ান অয়েলের অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন চন্দ্রকান্ত। অবসর নেওয়ার পর কমলাবাড়িতে বাড়ি করেছিলেন। সেখানেই উদ্ধার হয় তিনজনের দেহ। পুলিশের সন্দেহ, এই ‘রহস্যমৃত্যু’র ঘটনায় জড়িত বাড়ির কেয়ারটেকার রাজু দাস এবং অমৃত দাস। কারণ, বাড়ির একটি চাবি ছিল কেয়ারটেকারদের কাছে।
অভিযুক্ত দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাওয়া গেছে ‘খুনে’ ব্যবহৃত দা ও রড। স্নিফার ডগ-এর সাহায্যে মূল অভিযুক্ত রাজু দাসের রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিনই নগাঁও থেকে কমলাবাড়ি এসেছিল চন্দ্রকান্ত ভুঁইয়ার পরিবার। বাড়িতে লুটপাটও চলায় অভিযুক্তরা। পুলিশের সন্দেহ, নিহত তিনজনের মোবাইল নিয়ে গেছে অভিযুক্তরা। ঘটনার আগে খুলে নেওয়া হয়েছিল বাড়ির সিসি ক্যামেরা।