রিজিজু-খেরা টুইট যুদ্ধ

20

নিউজ ডেস্ক: সমাজমাধ্যমে সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভা সাংসদের যুদ্ধ। সম্প্রতি অরুণাচল প্রদেশের সাংসদ এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে হাফপ্যান্ট ও গেঞ্জি পরে নদীতে ঝাঁপ দিতে। কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পবন খেরা ওই ভিডিয়ো রিপোস্ট করে লেখেন, রাহুল গান্ধীকে মনে না করে কিরেন রিজিজু এমনকি অর্ধনগ্ন হয়ে সাঁতার কাটতে পারেন না!


এর উত্তরে কিরেন রিজিজু ঝাঁঝালো পোস্টে লিখেছেন, প্রিয় পবন খেরা, আপনি কি কোট-প্যান্ট পরে সাঁতার কাটেন? এটুকু লিখেই ক্ষান্ত হননি কিরেন রিজিজু। এরপর লিখেছেন, আমি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আপনার শৃঙ্খলাহীনতা নিয়ে রিপোর্ট করব যদি আপনি অর্ধনগ্ন সাঁতারের কথা বলেন। আপনি প্রথমবারের সাংসদ, তাও রাজ্যসভার। আর আমি এখন পর্যন্ত আটটা নির্বাচন লড়েছি। সাংসদ হলেই অশালীন মন্তব্য করার অধিকার জন্মায় না। আমি আমার গ্রামের মানুষের সঙ্গে সাঁতার কেটেছি আমার ভক্তদের উৎসাহ দিতে। মানুষের সঙ্গে থাকলে রাহুলজির কথা আমার মনে পড়ে না। কিন্তু কংগ্রেস বলতে শুরু করেছে যে আমি রাহুলজির মতো সাঁতার কাটতে পারি না। তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি কেননা আমি কাজকর্মের জন্য কোনও প্রশিক্ষণ নিইনি। আমাদের বিশাল নদীতে আমি স্বাভাবিক খেলোয়াড়। সবসময় অকারণে অশালীন মন্তব্য করবেন না।
রিজিজুর এক্স পোস্টের পর পবন খেরার প্রতিক্রিয়া, ভাই কিরেন রিজিজু, দ্রুত সুস্থ হয়ে উঠুন।