জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

41

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ঘূর্ণিঝড় আকভান-এর পরোক্ষ প্রভাব। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি বঙ্গে।

আপাতত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। আগামী পর্যন্ত তাপমাত্রা একই থাকবে। পশ্চিমের জেলায় সকাল ও সন্ধ্যা শীতের আমেজ। কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আজ তৈরি হবে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। ভারতের মৌসম ভবন অবশেষে ঘূর্ণিঝড়ের বার্তা দিয়েছে। অতি গভীর নিম্নচাপ হয়ে সোমবার সন্ধ্যায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। যে নাম দিয়েছে ইরান

আজ সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এরপর উত্তর পশ্চিম দিকে এগোবে। অতি গভীর নিম্নচাপ হয়ে আগামী সপ্তাহের শুরুতেই মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সিস্টেম।

একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ এলাকা থেকে মালদ্বীপ পর্যন্ত।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা নেই। শীত ভাব কিছুটা বেশি অনুভূত হবে পশ্চিমের জেলায়। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়াই থাকবে।

আংশিক মেঘলা আকাশ উপকূলে মেঘলা আকাশ। কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা , হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝরে হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা হুগলী ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

উত্তরবঙ্গে সকাল থেকেই মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

আজ থেকে আপাতত ৪/৫ দিন পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। কিছুটা তাপমাত্রা কমতে পারে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে কিছু এলাকায়।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ।