সুমিত রায়ের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কাছে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন

13

পৃথা দাশগুপ্ত: আপাতত জেল হেফাজতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দুর্নীতির টাকা কোথায় কোথায় যেত, পাশাপাশি তাঁর অ্যাকাউন্টের লেনদেন থেকে শুরু করে ফোনের কথোপকথন, সবটাই তদন্ত করছে পুলিশ । এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়ের। এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন।

সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষের আশঙ্কা, তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে এনকাউন্টার করা হতে পারে। জেলে অত্যাচার করা হচ্ছে সুমিতকে বলেও অভিযোগ করেছেন সুমিত রায়ের স্ত্রী। পাশাপাশি স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে সুমিতের থেকে বলেও অভিযোগ তুলেছিলেন সুমিতের স্ত্রী। এবার আরো বড় অভিযোগ।‌ এনকাউন্টার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সুস্মিতা।

সুমিত রায়ের স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতেই রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। সাত দিনের মধ্যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি উস্থি এবং কালিতলা থানার কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।