নিউজ ডেস্ক: যন্তর মন্তরে অবস্থানকারী এক তরুণীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর পোস্টের জন্য এফআইআর করেছে পুলিশ। তার পরই বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে পোস্ট করে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ, আপনারা ভয় দেখিয়ে জেন জিকে চুপ করাতে পারবেন না। প্রথমে আপনারা তাদের হাড় ভেঙেছেন আর এখন এফআইআর করছেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য। আপনারা ভারতের অতীত। ভারতের ভবিষ্যৎকে নিয়ে আপনারা যে ব্যবহার করছেন, সতর্ক থাকুন, এক্স পোস্টে লিখেছেন রাহুল গান্ধী।

২৫ বর্ষীয় তরুণী রুচিকা সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। ২৩ জুলাই যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ, পরে সেটি নিয়ে আসা হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।
এবিষয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেছেন, যদি সত্যিই কেউ কুরুচিকর কিছু বলে বা লিখে থাকে তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক। কিন্তু তার আগে দেখতে হবে সত্যিই সে কুরুচিকর কিছু বলেছে কি না।
এদিকে, বৃহস্পতিবার দিল্লি পুলিশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সংসদ চলো অভিযানের জন্য যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। আর সুপ্রিম কোর্ট বলেছে, অপরাধের পূর্ব ইতিহাস না থাকলে বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বিহার, অসম ও পশ্চিমবঙ্গে ছাত্রবিক্ষোভের পর যাবতীয় এফআইআর প্রত্যাহার করা হয়েছে।