জুবিন আমাদের মধ্যেই আছে, জন্মদিনে শুভেচ্ছা হিমন্তর

39

নিউজ ডেস্ক: অসমের প্রয়াত সংগীত আইকন জুবিন গার্গের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা অসমের অত্যন্ত জনপ্রিয় সংগীত আইকন জুবিন গার্গের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সংগীতে জুবিনের অবদান এবং রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তাঁর যে গভীর আবেগের সম্পর্ক রয়েছে, তা স্মরণ করেছেন।
ফেসবুকে অসমিয়া ভাষায় এক বার্তায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে, জুবিনের অনন্য কণ্ঠস্বর, সংগীত, হৃদয়স্পর্শী সৃষ্টি এবং ব্যক্তিত্ব তাঁকে অগণিত পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে।
আমাদের জুবিন তাঁর অনন্য সংগীত, কণ্ঠস্বর, হৃদয় ছুঁয়ে যাওয়া সৃষ্টি এবং ব্যক্তিত্বের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারের অত্যন্ত প্রিয়জনে পরিণত হয়েছেন। জুবিন আজও আমাদের মাঝে আছেন; তিনি আমাদের খুব কাছের মানুষ। জুবিনের প্রতি অসমের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ ও আবেগ রাজ্যের প্রতিটি প্রান্তে এবং প্রতিটি প্রজন্মের হৃদয়ে চিরকাল অনুরণিত হতে থাকবে…
শুভ জন্মদিন, জুবিন!— লিখেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
জুবিনের জন্মদিনে সমগ্র আসামের মানুষ তাঁকে স্মরণ করছেন। ভক্ত, অনুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন; যাঁর সংগত আজও অসমের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ স্থান দখল করে আছে।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুতে সমগ্র অসম জুড়ে শোকের ঢেউ বয়ে গিয়েছিল। অসমের অন্যতম জনপ্রিয় এই সংগীত ব্যক্তিত্বকে হারিয়ে হাজার হাজার মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন।
মৃত্যুর পরেও, জুবিনের গান এবং তাঁর সংগীত-ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে অনুরণন তুলে চলেছে।