আগরতলা-শ্রীভূমির মধ্যে শুরু হল MEMU ট্রেন পরিষেবা

25

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আগরতলা–করিমগঞ্জ MEMU (মেইনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনের শুভ উদ্বোধন। সবুজ পতাকা নেড়ে বাধারঘাট রেলস্টেশন থেকে ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এই নতুন MEMU ট্রেন পরিষেবা চালুর ফলে আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাত্রীদের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই পরিষেবার সুবিধা পাবেন। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই ট্রেনটি চলবে বিদ্যুতে। ফলে একইদিনে শ্রীভূমি থেকে আগরতলা আসা-যাওয়া সম্ভব হবে। আগে যা দূর স্বপ্ন ছিল।