নিউজ ডেস্ক: আবারো নারীনিগ্রহের ঘটনায় উত্তাল বিহারের বাঁকা জেলা। জামুই, সমস্তিপুরের পর এবার ফের এমন এক ছবি নিয়ে তোলপাড বিহার। শুক্রবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে বিহারের একটি ভিডিও। আর তা দেখার পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্কের। ভিডিওতে দেখা যায় মহিলা পর্যটকের সঙ্গে অশালীন আচরণ করছে কয়েকজন ব্যক্তি। ঘটনাটি মন্দার হিলের জনপ্রিয় টুরিস্ট সাইটের। সেখানে এক মহিলা পর্যটককে হেনস্তা করতে শুরু করে কয়েকজন যুবক। অভিযুক্তদের হাতে জুতো এবং লাঠিও দেখা যায়। মঙ্গলবার পুলিশের হাতে এই ভিডিও আসার পর থেকেই শুরু হয়েছে তদন্ত। আপাতত ৬ জনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, গত শনিবার জামুইয়ের কিশোরীকে শারীরিক হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো নারীনিগ্রহের ঘটনায় বিহারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।