নিউজ ডেস্ক: মুম্বাইয়ের শিবাজি পার্কে শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির জেল ভরো আন্দোলন। মুম্বাই পুলিশ শিবাজি পার্কে বিক্ষোভ-অবস্থানে অনুমতি না দিলেও প্রচুর সিজেপি কর্মী হাজির হন শিবাজি পার্কের আশপাশে।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ভারতের আত্মা গান্ধীজি আর মেরুদণ্ড আম্বেদকর। গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁর দেখানো পথে আন্দোলন শুরু হয়েছে। সিজেপির বিক্ষোভ যোগ দিয়েছেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ, গায়ক বিশাল দাদলানি প্রমুখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে দীপকে বলেছেন, তিনি শুধু ফ্যাশন আর বিশ্ব ভ্রমণ জানেন।
এসআইআরে গোটা দেশে ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সিজেপির আন্দোলন থেকে স্লোগান উঠেছে, ভোট চোর গদি ছোড়।
দুপুরে নয়াদিল্লিতে জ্ঞানেশকুমারের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ শুরু হয়। সাংসদ মনোজ ঝা, আইসা সভানেত্রী নেহা বরা, সিপিএম সম্পাদক এম বেবি, বৃন্দা কারাত, সমাজকর্মী যোগেন্দ্র যাদবকে আটক করে পুলিশ। আটক করা হয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকেও। কলকাতায় বিভিন্ন বাম দল নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ প্রদর্শন করে।