রাজ্যবাসীকে পুজো পরিক্রমা পরিবহন দফতরের

18

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যবাসীকে পুজো পরিক্রমা করানোর জন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে পরিবহন দফতরের পক্ষ থেকে । শুধু সড়কপথে নয়, জলপথেও থাকছে ঠাকুর দেখার সুযোগ। পাশাপাশি ট্রামে চেপেও কলকাতার একাধিক বড় মণ্ডপ ঘুরে দেখতে পারবেন শহরবাসী। তবে বিশেষ রুটে চালানো হবে এসি ট্রাম।

কোন কোন পুজো মণ্ডপ দেখা যাবে ?

উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো ঘোরানোর জন্য সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে সকাল ৮টায় ভলভো এসি বাস ছাড়বে।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় বারাসাত কলোনি মোড় থেকে ভলভো এসি বাস কলকাতার উদ্দেশে রওনা দেবে।

কলকাতার জনপ্রিয় বারোয়ারি পুজোগুলির জন্য সপ্তমী ও নবমীতে এসপ্ল্যানেড এবং বারাসাত থেকে সকাল ৯টায় বিশেষ বাস ছাড়বে।

শহরতলি থেকে কলকাতার বারোয়ারি পুজো দেখার জন্য বিশেষ সিএনজি বাসও চালানো হবে। হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো এবং ডানলপ মোড় থেকে সকাল ৯টা ১৫ মিনিটে বাস ছাড়বে।

স্বাভাবিকভাবেই এই ব্যবস্থার জেনে খুশি শহরবাসী