জে কে সিমেন্টের ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ অসমে

29

নিউজ ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, মন্ত্রীসভা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জে কে লক্ষ্মী সিমেন্ট লিমিটেডের ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এরজলাশয় বা বিল পুনরুদ্ধার প্রকল্প এবং শিল্প ভর্তুকি সংক্রান্ত একটি নতুন কাঠামো।
হিমন্ত জানিয়েছেন, জলাশয় পুনরুদ্ধার প্রকল্পের জন্য এডিবি-র ঋণের পরিমাণ হবে ৬৩৭.৫০৪ কোটি টাকা এবং এতে অসম সরকারের অংশ হবে ১৫৯.৩৭৬ কোটি টাকা।
এই প্রকল্পের আওতায় রাজ্যের অন্তত ১০২টি পরিত্যক্ত জলাশয় বা ‘বিল’ পুনরুদ্ধার ও সংস্কারের কাজ করা হবে।
এ ছাড়া মন্ত্রীসভা গুয়াহাটির উলুবাড়িতে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ স্পাইসেস বোর্ড-এর জন্য একটি অত্যাধুনিক গবেষণাগার ও আনুষঙ্গিক পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে ভাড়া-ভিত্তিক (প্রো-বোনো) মডেল অনুমোদন করেছে।
এই ব্যবস্থার আওতায়, কৃষি বিভাগ পূর্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে স্পাইসেস বোর্ডের দেওয়া নকশা ও নির্দেশিকা অনুযায়ী ভবনটি নির্মাণ করবে।

জে কে লক্ষ্মী সিমেন্টের ১১,০০০ কোটি টাকার বিনিয়োগ
অসমে একটি ক্লিংকার উৎপাদন ইউনিট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চারটি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট স্থাপনের জন্য জে কে লক্ষ্মী সিমেন্ট লিমিটেডের প্রস্তাবিত ১১,০০০ কোটি টাকার বিনিয়োগকে মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে।
হিমন্তর মতে, এই বিনিয়োগের ফলে প্রায় ২,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।