শুভেন্দুর গাড়িতে হামলা-মামলা, গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা

8

কোচবিহার, অমিত সরকার: শুভেন্দুর গাড়িতে হামলা-মামলা, গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতগতবছর ৫ অগাষ্ট কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় কোচবিহার ২ ব্লক তৃণমূল সভাপতি শুভঙ্কর দে ওরফে ছন্দকে গ্রেপ্তার করল পুলিশ।

৫ অগাস্ট কোচবিহার শহরে ঢোকার মুখে খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়। সেই ঘটনায় কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার ২ ব্লক তৃনমুল সভাপতি শুভঙ্কর দে সহ ২৫ জনের নামে থানায় অভিযোগ করা হয়। সেই ঘটনাতেই শুক্রবার শুভঙ্কর দে এদিন গ্রেফতার হয়েছেন।

রাজ্যে পালা বদলের পর পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দেন, রাজ্যে যে সমস্ত রাজনৈতিক হিংসার মামলা রয়েছে তার ফাইল ওপেন করতে হবে। এফআইআরে যাঁদের নাম রয়েছে তাদের গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই জেলায় জেলায় ধরপাকড় শুরু করেছে পুলিশ। কোচবিহারে শুভঙ্কর দে-র গ্রেফতারিও মুখ্যমন্ত্রীর নির্দেশের ফলশ্রুতি বলেই মনে করা হচ্ছে।