সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কুপ্রস্তাব, রায়গঞ্জে গ্রেফতার তৃণমূলের নেতা

20

বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুর: ক্ষমতার হাত বদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ খুলতে শুরু করেছেন অত্যাচারিত প্রতারিতরা। উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থানা এলাকায় দীর্ঘদিন ধরেই এক তৃণমূল নেতার দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে উঠেছিলেন গ্রামবাসীরা। ১২ নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলাদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি করার অভিযোগ। প্রতিবাদ করলে ভয় দেখানো হত বলেও অভিযোগ।

শুক্রবার এলাকার মহিলারা জোট বদ্ধ হয়ে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এলাকার বাসিন্দা বীণা ঝাঁ বলেন, ‘এতদিন আতঙ্কে থাকতেন গ্রামের মহিলারা। সরকার পরিবর্তন হওয়াতেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এই সাহস পাচ্ছেন তাঁরা।’