NEET-UG: NTA-এর ঘরেই বিভীষণ! রসায়নের শিক্ষকের পর গ্রেফতার বটানির প্রফেসর

6

১৬ মে, নয়াদিল্লি: ঠিক যেন কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে বেরিয়ে আসছে। NEET-UG প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার প্রশ্ন যিনি সেট করেছিলেন তাঁকেই গ্রেফতার করল সিবিআই। ধৃত মণীশা গুরুনাথ মান্ধারে। তিনি বটানি বিষয়ের শিক্ষক। প্রশ্ন ফাঁসের এই কালপ্রিটকে দিল্লি থেকে শনিবার গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত বটানি ও জুলজি বিভাগের প্রশ্ন ফাঁস করেছে বলে অভিযোগ। শুক্রবারই এক রসায়ন (CHEMISTRY) শিক্ষককেও গ্রেফতার করেছে সিবিআই।

NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)-এর একজন এক্সপার্ট হিসেবে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ( NEET-UG )-র সমস্ত কিছুই তাঁরা জানা। জিজ্ঞাসাবাদে সিবিআই জানতে পেরেছে, গত এপ্রিল মাসে মণীশা ওয়াঘমরে নামে একজন প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষকের মাধ্যমে নিট-এর কিছু পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ হয়েছিল বটানি শিক্ষকের। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ১৪ মে পুণে থেকে মণীশা ওয়াঘমরেকে গ্রেফতার করে সিবিআই। এবার তাঁকে জেরা করেই NTA-এর প্রশ্ন সেটের দায়িত্বে থাকা মণীশা গুরুনাথ মান্ধারে-কে গ্রেফতার করলেন তদন্তকারীরা। অভিযোগ, বটানি (Botany) ও জুলজি (Zoology) বিষয়ের প্রশ্ন আগে থেকেই কিছু পরীক্ষার্থীদের নোট হিসেবে দিয়েছিলেন। এর মধ্যে অধিকাংশই ৩ মে NEET-UG পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে।

ধৃত মণীশা গুরুনাথ মান্ধারে। বটানি বিষয়ের প্রশ্ন সেট করেছিলেন।
ধৃত মণীশা গুরুনাথ মান্ধারে। বটানি বিষয়ের প্রশ্ন সেট করেছিলেন।

সিবিআই তদন্তে নেমে ৬ জায়গায় তল্লাশিতে যায়। গত ২৪ ঘণ্টায় বাজেয়াপ্ত করা হয়েছে কিছু অপরাধমূলক নথি, ল্যাপটপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মোবাইল ফোন। সেই সব জিনিস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই ৯ অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। দিল্লি, রাজস্থানের জয়পুর, হরিয়ানার গুরুগ্রাম, মহারাষ্ট্রের নাসিক, পুণে ও অহল্যানগর থেকে এই ৯ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অর্থাৎ, প্রশ্ন ফাঁস চক্র দেশজুড়ে ছড়িয়ে। ধৃত ৯ জনের মধ্যে ৫ জন ৭ দিনের পুলিশ হেফাজতে। পুণে থেকে ধৃত ২ জনকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের জেরা করে প্রশ্ন ফাঁস চক্রের আরও মাথাদের হদিশ পেতে চাইছে সিবিআই।

শুক্রবার যে রয়াসনের শিক্ষকে গ্রেফতার করা হয়েছে তিনিই NTA-এর সঙ্গে যুক্ত। পিভি কুলকার্নি নামে ওই শিক্ষক এবং মণীশ ওয়াঘমরে একটি স্পেশাল কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। এপ্রিলের শেষ সপ্তাহে সেই কোচিং ক্লাস করানো হয়েছিল নির্বাচিত কিছু NEET-UG পরীক্ষার্থীর জন্য। ৩ মে NEET-UG পরীক্ষার জন্য রসায়নের প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে স্পেশাল কোচিং সেন্টারের দেওয়া প্রশ্নের।

অর্থাৎ, ঘরেই বিভীষণ রয়েছে NTA-এর