কবি সুভাষে পুনর্নির্মাণ, আংশিক চলছে ব্লু লাইনের মেট্রো

42

১৭ মে, কলকাতা: কলকাতা মেট্রোয় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে না মেট্রো পরিষেবা। কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে বিদ্যুৎ সংযোগ। মেট্রো পরিষেবা মিলছে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

২০২৫ সালের ২৮ জুলাই থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যায়। এরপরই মেট্রোর ইঞ্জিনিয়ররা এবং নির্মাণ বিশেষজ্ঞরা স্টেশন পরিদর্শনের পর অনির্দিষ্টকালের জন্য এই স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ করে দেন। প্রশ্ন ওঠে, ২০১০ সালে তৈরি হওয়া এই স্টেশনে কী করে মাত্র পনের বছরের মধ্যেই বিপজ্জনক হয়ে উঠল তা নিয়েও। দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর, বর্তমানে কর্তৃপক্ষ সম্পূর্ণ স্টেশনটি ভেঙে নতুন ও নিরাপদ কাঠামোতে তৈরি করার কাজ শুরু করেছে।

সে কারণেই আজ শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্রাফিক ব্লক রাখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা ফের চালু করা হবে।