১৭ মে, নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বাড়ল CNG-র দাম। দিল্লি ও সংলগ্ন এলাকায় CNG-র দাম আরও এক টাকা করে বাড়ানো হয়েছে। ৭৯ টাকা ৯ পয়সায় আগেই দিল্লিতে মিলছিল CNG। এবার তা মিলবে ৮০ টাকা ৯ পয়সা প্রতি কেজিতে। CNG-র দাম বেড়েছে নয়ডা, গাজিয়াবাদ, মুজাফফরনগর, মেরঠ ও শামলিতে।
গত শুক্রবার দিল্লিতে এক প্রস্ত বেড়েছিল CNG-র দাম। প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে মুম্বইয়েও CNG-র দামে একই রকম বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। মুম্বইতে এখন CNG-র দাম প্রতি কেজিতে বেড়ে হয়েছে ৮৪ টাকা।
তবে মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি। কলকাতায় এখনও পর্যন্ত বাড়েনি দাম। প্রতি কেজি CNG বিকোচ্ছে ৯৩ টাকা ৫০ পয়সায়। যেহেতু গণপরিবহনের একটি বড় অংশ এখন CNG-তে চলে, দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে অটো, ক্যাব ভাড়ায়।
যুদ্ধ পরিস্থিতির জন্য শুক্রবারই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা। ১ লিটার ডিজেলের দাম বেড়েছে ৩ টাকা ১১ পয়সা। সপ্তাহখানেক আগেই প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, যুদ্ধের বাজারে জ্বালানি সাশ্রয়ের। তারপরই জ্বালানি ঊর্ধ্বমুখী।