NEET-UG কাণ্ডে ধৃত মনীষার সিবিআই হেফাজতের নির্দেশ

43

নিউজ ডেস্ক: ১৪ দিনের সিবিআই হেফাজতে মনীষা মান্দারে। NEET-UG কাণ্ডে সিবিআই তাঁকে গ্রেফতার করে। দিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রশ্নফাঁসকাণ্ডে পুণের এই বটানি শিক্ষিকাকে পাকড়াও করেন তদন্তকারীরা।

রবিবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। সেখানে সিবিআই দাবি করে, ‘এনটিএ-র পুরো প্রক্রিয়াটি তদন্তাধীন রয়েছে। ছাত্রছাত্রীদের থেকেও থেকেও টাকা নিয়েছেন পুণের এই বটানি শিক্ষিকা। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’ এরপরই মনীষা মান্দারেকে হেফাজতে পেতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা।

অভিযুক্ত পক্ষের আইনজীবী সওয়াল করেন। তিনি আদালতে জানান, ‘শিক্ষিকার বাড়ি থেকে কিছুই উদ্ধার করা হয়নি। তিনি ২ বার তদন্তে যোগ দিয়েছেন। তিনি ৩ দিন হেফাজতে ছিলেন। মথুরার হোটেল থেকে তাঁকে আটক করা হয়।’

দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত ধৃত মনীষা মান্দারাকে ১৪ দিনের সিবিআই হেফাজতে পাঠান।

নিট প্রশ্নফাঁসকাণ্ড সামনে আসতেই গত মে মাসে নেওয়া NEET-UG পরীক্ষা বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সিবিআই তদন্তে জানা গেছে, পরীক্ষার প্রশ্নপত্র সরাসরি এনটিএ কর্তাদের একাংশের মাধ্যমেই ফাঁস হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছিল।