রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জাহাঙ্গির

12

১৮মে, নিউজ ডেস্ক: গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জাহাঙ্গির খান। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থীর আইনজীবী কিশোর দত্ত । আগামী ২১ মে ওই কেন্দ্রে পুনর্নির্বাচন। তার আগেই তাঁর বিরুদ্ধে একের পর এক ফৌজদারি মামলা দায়ের হওয়ার কারণে আইনি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন জাহাঙ্গির। মিথ্যা মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়েরের অভিযোগ জাহাঙ্গিরের। আগেই পুলিশের হাতে গ্রেফতার হন জাহাঙ্গিরের আত্মীয়। এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ ফলতার তৃণমূল প্রার্থীর আইনজীবীর ।

উল্লেখ্য সদ্য সমাপ্ত ভোটে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ফলতা। ভোটের সময় ডায়মন্ডহারবার পুলিশ জেলার তৎকালীন পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে জাহাঙ্গিরের সংঘাত শিরোনামে উঠে এসেছিল। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত ওই পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে জাহাঙ্গিরের মন্তব্য বিতর্কের সৃষ্টি করে। জাহাঙ্গির প্রকাশ্যে মন্তব্য করেন ‘উনি সিংহম হলে আমিও পুষ্পা…ঝুঁকেগা নেহি।’ ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত। তবে এখন রাজনৈতিক সমীকরণ অনেক বদলে গেছে। একসময়ের শক্ত ঘাঁটি বলে পরিচিত ফলতার সব বুথে এখন এজেন্ট বসানোরই লোক পাচ্ছে না তৃণমূল।
এই আবহে শনিবার ফলতায় সভা করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে জাহাঙ্গিরকে নিশানা করে বলেছিলেন ‘ভোট শেষ হোক। ওর ব্যবস্থা করব। সেই দায়িত্ব আমার।’ এলাকায় সন্ত্রাস, তোলাবাজি, হুমকি সহ একাধিক ঘটনায় জাহাঙ্গিরের নাম জড়িয়েছে অতীতে।

পুনর্নির্বাচনের আগে তাই চাপ আরও বেড়েছে শাসকদলের অন্দরে । ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় বুথ দখল, সন্ত্রাস, তোলাবাজি-সহ একাধিক ঘটনায় জাহাঙ্গিরের নাম জড়িয়েছে অতীতে । যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী । যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী। এখন জাহাঙ্গিরের মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেই খবরের দিকেই নজর সকলের ৷