নজরে অভিষেকের বাড়ির অবৈধ নির্মাণ, চিঠি পুরসভার
কলকাতা, দেবারতি ঘোষ : সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিস মুখার্জি রোড এবং কালীঘাট রোডের দুটি বাড়ি কে অবৈধ নির্মাণ রয়েছে এই মর্মে চিঠি পাঠায় কলকাতা পুরসভা। এবার কেন সেই বাড়ি দুটির বেআইনি অংশ ভেঙে ফেলা হবে না তার নির্দিষ্ট কারণ জানতে চেয়ে অন্যথায় পুরসভা নিজেই সেই বেআইনি অংশ ভেঙে দেবে বলেছে চিঠি পাঠালো কলকাতা পুরসভার কমিশনার।
কলকাতা পুরসভার তরফে এবার কালীঘাট ও হরিশ মুখার্জি রোডের দুটি বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস জারি করা হল। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০-এর ৪০০(১) ধারায় এই নোটিস পাঠানো হয়েছে।
নোটিস অনুযায়ী, কালীঘাট রোডের ১২১ নম্বর প্রাঙ্গণ এবং হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বর প্রাঙ্গণে অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ হয়েছে বলে অভিযোগ। একটি নোটিস পাঠানো হয়েছে লতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মায়ের নামে এবং অন্যটি লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের উদ্দেশে।
পুরসভার নির্দেশে বলা হয়েছে, নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ওই বেআইনি ও বিচ্যুত নির্মাণ ভেঙে ফেলতে হবে অথবা কেন তা ভাঙা হবে না, সেই মর্মে কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে পুর কমিশনারের নির্দেশে পুরসভা নিজেই ভাঙার কাজ করতে পারে বলেও নোটিসে উল্লেখ রয়েছে। সেই ক্ষেত্রে ভাঙার সমস্ত খরচ সংশ্লিষ্ট মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকেই আদায় করা হবে।
এছাড়াও সংশ্লিষ্ট ভবনের ‘অ্যাজ বিল্ট’ ড্রয়িং, কাঠামোগত নথি, লিফট বা এসক্যালেটর সংক্রান্ত তথ্য সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। ১৮ মে ২০২৬ তারিখে বরো-IX বিল্ডিং বিভাগ থেকে এই নোটিস জারি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।