সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,বালুরঘাট থানায় অভিযোগ দায়ের

31

সন্তু দাস, দক্ষিণ দিনাজপুর: প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে। বালুরঘাটের বাসিন্দা অরুণ দাসের অভিযোগ , সিনেমায় পারিশ্রমিক হিসাবে ১৫ লক্ষ টাকা অভিনেতা অর্থাৎ প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে দেন।

অভিযোগ বিধায়ক হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোন যোগাযোগ রাখেননি। এমনকি প্রযোজক অরুণ দাসকে টাকা দেওয়ার নাম করে অফিসে ডেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। টাকা ফেরতের জন্য বালুরঘাট থানার দারস্থ হয়েছেন বালুরঘাটের অরুণ দাস। অভিনেতার সঙ্গে আমরা যোগযোগ করতে চাইলে তাঁর কোন প্রতিক্রিয়া মেলেনি।