পশ্চিমবঙ্গেও ‘ওয়াটার মেট্রো’, এশিয়ায় প্রথম এই পরিষেবা শুরু ভারতেই

32

নিউজ ডেস্ক: কলকাতাবাসী অনেকদিন আগেই পাতাল রেলে এসিতে চড়ার অভিজ্ঞতা করে নিয়েছেন। এবার আসছে ওয়াটার মেট্রো পরিষেবা। প্রকৃতির ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে জলেই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবেন। টিকিটের ভাড়াও নাগালের মধ্যেই থাকবে বলে আশা করা যায়। কারণ ভারতবর্ষে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছে কেরলমের কোচিতে। সেখানে ন্যূনতম ভাড়া ৩০ টাকা। এবার দেশের ১৮তম শহর হিসেবে ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ।

কী এই WATER METRO?
শহরের নদী বা বড় জলাশয়গুলোতে যাতায়াতের জন্য একটি আধুনিক, পরিবেশ-বান্ধব এবং উন্নত জল-ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা
এটি মূলত ইলেকট্রিক বা হাইব্রিড প্রযুক্তিতে চলতে পারে এমন উন্নত মানের নৌযান
সাধারণ মেট্রোর মতো নির্দিষ্ট রুটে এবং নির্দিষ্ট সময়সূচি মেনে চলাচল করবে

কেরলমের কোচিতে চলে এই ধরনের ওয়াটার মেট্রো।

ওয়াটার মেট্রোর প্রধান বৈশিষ্ট্য:
ইলেকট্রিক ও পরিবেশ-বান্ধব। ব্যাটারিচালিত হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ফলে কোনো শব্দ ও ধোঁয়া হয় না অর্থাৎ দূষণমুক্ত পরিষেবা।

শহরের মূল মেট্রোর সঙ্গে সংযোগ:
সাধারণ মেট্রো রেলের মতোই কাজ করে ওয়াটার মেট্রো। শহরের বিভিন্ন দ্বীপ বা বিচ্ছিন্ন এলাকাগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে এটি একটি ‘ফিডার’ বা সংযোগকারী পরিষেবা হিসেবে দারুণ ভূমিকা পালন করে।

নিরাপদ ও আরামদায়ক: শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় যাত্রীরা দ্রুত ও নিরাপদ ভ্রমণের সুবিধা পাবেন।

কোচি ওয়াটার মেট্রো: ভারতের কেরালম রাজ্যের কোচি শহরে এটি প্রথম চালু হয়। ভারতের পাশাপাশি এশিয়ারও প্রথম জল পরিবহন ব্যবস্থা। ‘ন্যাশনাল ওয়াটার মেট্রো পলিসি ২০২৬’-এর আওতায় হবে আরও ওয়াটার মেট্রো। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন এ রাজ্যেও হবে ওয়াটার মেট্রো। ভারতের ১৮তম রাজ্য হিসেবে ওয়াটারা মেট্রো পরিষেবা চালু হবে পশ্চিমবঙ্গে। এখন আসামের গওয়াহাটি, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, বিহারের পাটনা, উত্তরপ্রদেশের বারানসি, অযোধ্যা এবং প্রয়াগরাজে চালু হবে। এরপর আসামের ডিব্রুগড় ও তেজপুরে চালু হবে ওয়াটার মেট্রো।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, কেন্দ্র সরকারের সহযোগিতায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের উন্নয়নে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহরের ৬টি গঙ্গা ঘাটের সৌন্দর্যায়ন করা হবে। চালু হবে ওয়াটার মেট্রো।