আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক, জারি লুক আউট নোটিশ!

34

পৃথা দাশগুপ্ত, কলকাতা: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল আদালত। আগেই জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। দেশ থেকে পালাতে পারবেন না সুমিত রায়।‌ দেশ থেকে পালানোর চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে তাকে। পশ্চিম মেদিনীপুর পুলিশের এই মামলায় সিআইডির মাধ্যমে লুক আউট নোটিস জারি ।

টাকা নিয়ে প্রার্থী করানোর প্রলোভন, জমি দুর্নীতি মামলা -সহ একাধিক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পুলিশ ।‌ কলকাতা, তার শ্বশুড়বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কালীঘাটের বাড়ি -সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু, তার খোঁজ মেলেনি। সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আর্জি মঞ্জুর হয় আদালতে। আইনজীবী মারফত ওইদিন‌ই তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি। বিমানবন্দর বা অন্য কোনও বন্দর বা স্টেশন থেকে দেশের বাইরে পালনোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তদন্তকারীদের অনুমান, তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পারেন।

প্রসঙ্গত, শালবনি থানায় তৃণমূলের এক যুব নেতা জমি দুর্নীতির মামলা করেন। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করেই উঠে আসে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম।