কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন তপোব্রত চক্রবর্তী

42

পৃথা দাশগুপ্ত,কলকাতা :বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কার্যকালের মেয়াদ শেষ । তাই শনিবার থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ভারতীয় সংবিধানের ২২৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন।

১৯৬৬ সালে জন্ম । বিচারপতির দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা । ১৯৯১ সালে আইনজীবী হিসেবে পথচলা শুরু। টানা ২২ বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন। ২০১৩ সালে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৬ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন। ‌

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দেওয়া গুরুত্বপূর্ণ রায়ের দিকে নজর দেওয়া যাক:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিলেও, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই নির্দেশ খারিজ করে দেন। যদিও সেই রায় বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন, তবুও তাঁর সেই সিদ্ধান্ত বিচারব্যবস্থায় এক নতুন মাত্রা এনে দেয়

রাজ্য সরকারের ওবিসি তালিকা বাতিলের নির্দেশ দিয়ে বিচারপতি চক্রবর্তী বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তৎকালীন শাসকদলকে।
বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, ২০১০ সালের পর অনগ্রসর শ্রেণিভুক্ত হিসেবে তালিকাভুক্ত হওয়া ১১৩টি সম্প্রদায়ের ওবিসি শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল।সামাজিক ও আর্থিক সমীক্ষার মাধ্যমে নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ বার্তা দিয়েছিল আইনি স্বচ্ছতা বিচারবিভাগের মূল লক্ষ্য।

বাংলাদেশি সন্দেহে দিল্লি থেকে ধৃত সুনালি বিবি-সহ ছয়জনকে ফিরিয়ে আনার ঐতিহাসিক নির্দেশও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ দিয়েছিলেন

বিচারপতি সুজয় পালের কার্যকালের মেয়াদ শেষ। শনিবার থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ‌