মোদীর সফর ঘিরে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা :দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন এবং রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি।‌ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা। ট্র্যাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে আগে থেকেই কিছু ট্র্যাফিক বিধিনিষেধ জারি ছিল। তার সঙ্গে মোদীর সফর উপলক্ষে আরও একাধিক নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীন এলাকায় মালবাহী গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ থাকবে

তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধবাহী গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে

অন্যান্য মালবাহী যানবাহনকে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি এবং আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে

আজ রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্তও এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে

প্রয়োজনে সাধারণ যানবাহনের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে

শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে

পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের ওপরও নিয়ন্ত্রণ থাকবে