‘স্যার আপনার হেলমেট কোথায়?’ ফাইন নিয়েই বেকায়দায় পুলিশকর্মী

26

নিউজ ডেস্ক: হঠাৎ পুলিশকর্মী ও এক তরুণের মধ্যে তুমুল বচসা। আশেপাশের মানুষ ভাবলেন হয়তো পুলিশকর্মী হেলমেট পরে নেই তাঁর ভিডিও তুলছেন যুবক। আসলে না, এই ভিডিয়োর পিছনে আছে অন্য এক গল্প। এই ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের। এক যুবককে হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ৬,০০০ টাকা জরিমানা করেন এক ট্রাফিক পুলিশ। জরিমানার কারণ হিসাবে দু’টি বিষয় উল্লেখ করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগ বাইক চালকের বিরুদ্ধে। সেই টাকা দিয়েছেন বাইক চালক। এরপর দেখা যায় জরিমানা করা ট্রাফিক পুলিশ কর্মী নিজেও হেলমেট ছাড়াই মোটার সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। এবার সেই বাইক আরোহী পুলিশ কর্মীকে চেপে ধরেন। কেন অফিসার নিজে হেলমেট ছাড়া বাইক চালানোয় জরিমানা হবে না? সেই প্রশ্ন তোলেন বাইক চালক।


ভিডিওতে এই তরুণ প্রশ্ন করেছেন, ‘স্যার আপনার হেলমেট কোথায়, আপনার গাড়ি বন্ধ করুন, আপনি আমার ৬০০০ টাকা চালান করেছেন অথচ আপনি কেন হেলমেট পড়েননি,পুলিশকর্মী বলে আপনার ছাড় নাকি’। ভিডিও থেকে জানা যায় রাজেশ কুমার ওই পুলিশ কর্মীর নাম। মণীশ কুমার পাঠক নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি NKTV বাংলা। অনেকে প্রশ্ন তুলেছেন তরুণ যা কাজ করেছেন ঠিক করেছেন। অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন আইন সবার জন্য এক কেন হবে না।