গুয়াহাটিতে যোগ দিবসে যোগাসন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

5

গুয়াহাটি: রবিবার বিশ্বজুড়ে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। এবার গুয়াহাটিতে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সতী রাধিকা উদ্যানে অনুষ্ঠিত হয় যোগ দিবসের মূল অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্ঘল, পর্যটন মন্ত্রী অজন্তা নেওগ, সেন্ট্রাল গুয়াহাটির বিধায়ক বিজয় গুপ্তা প্রমুখ। সুস্থ থাকতে যোগই একমাত্র অবলম্বন। তাই রাজ্যবাসীকে নিয়মিত যোগাসন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী।