নিউজ ডেস্কঃ তিনি একজন সফল গায়িকা। তাঁর কণ্ঠে মোহিত অজস্রজন। কিন্তু সেই তিনিই এখন সরকারের রোষের মুখে। তাঁর শরীরে চাবুক মারার নির্দেশ দিয়েছে আদালত। এখানেই শেষ নয়, দুবছরের জন্য নজরবন্দি হয়ে থাকবেন তিনি।

এই দুবছর আর কোনও গানও গাইতে পারবেন না তিনি। গান গেয়ে যতটা জনপ্রিয়তা অর্জন করছিলেন তিনি, শাস্তি পেয়ে এর চেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন। তাঁর নাম পারাস্তু আহমেদি। ইরানের জনপ্রিয় এই গায়িকা সেখানকার কট্টরপন্থী সরকারের রোষের মুখে। তাঁকে শাস্তির নির্দেশ দিয়েছে সেখানকার আদালত।
কিন্তু কেন? কেন এত কঠোর শাস্তির মুখোমুখি হলেন পারাস্তু? মঞ্চে ৪ পুরুষ সহশিল্পীর সঙ্গে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে পারাস্তু হিজাব পরেননি সেদিন। স্লিভলেস পোশাক পরে মঞ্চে উঠেছিলেন তিনি। এটাই ছিল তাঁর অপরাধ। আর এই অপরাধের জন্যই তাঁর এই কঠোর শাস্তি।

যুদ্ধবিধ্বস্ত ইরানে এমন বিষয়ও যে প্রাধান্য পেতে পারে এতে অবাক সেদেশের বাসিন্দারাই। যুদ্ধবিধ্বস্ত হয়েও এখনও এতটা রক্ষণশীল। পারাস্তুর সঙ্গে যা ঘটেছে তা সহজে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরাও। দেশ এবং দেশের বাইরে তাই সমালোচনার তাই মুখে ইরান সরকার।