স্টাফ রিপোর্টার: গুয়াহাটির সাতগাঁওয়ে ভয়ঙ্কর ঘটনা। বুনোহাতির আক্রমণে একজনের মৃত্যু। নিহতের নাম অজয় দাস (৪০) বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, সাতগাঁওয়ের বাসন্তী বাজারে।
এ ব্যাপারে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। বাজারে একটি জুপরি ঘরে বসবাস করতেন অজয় দাস। রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমাচ্ছিলেন অজয় দাস। তখনই একটি বুনো হাতি হানা দেয় তার জুপরিতে। প্রথমে ঘরটি ভেঙে দেয় হাতি। তারপর শুঁড় দিয়ে অজয় দাসকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। এরপর পা দিয়ে অজয় দাসকে পিষে মারে হাতিটি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনবিভাগের দল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য GMCH-এ পাঠানো হয়।
নিহত অজয় দাস মূলত তামুলপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সাতগাঁওয়ের বাসন্তি বাজারে থাকতেন।