নতুন আইবি প্রধান মহেশ দীক্ষিত

5

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর পদে নিয়োগ করা হল মহেশ দীক্ষিতকে। তপন কুমার ডেকার চার বছরের কার্যকাল শেষ হয়েছে। তাঁর মেয়াদ আর বাড়াল না কেন্দ্র। তপন ডেকার জায়গায় নিয়ে আসা হচ্ছে বর্তমানে আইবির স্পেশাল ডিরেক্টর মহেশ দীক্ষিতকে।
শ্রীনগরের সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে মহেশ দীর্ঘকাল জম্মু, কাশ্মীর এবং লের দায়িত্বে ছিলেন। কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার আগে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন মহেশ দীক্ষিত। তেলেঙ্গানা ক্যাডারের ১৯৯৩ সালের ব্যাচের আইপিএস মহেশ।
আইবির শীর্ষপদের দৌড়ে তপন ডেকার সঙ্গে মহেশ দীক্ষিত ছাড়াও ছিলেন আইপিএস ঋত্বিক রুদ্র। শেষপর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আস্থাভাজন মহেশ দীক্ষিতকেই দায়িত্ব দেওয়া হল।