এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে প্রকল্পে আমূল বদল কেন্দ্র সরকারের

40

নিউজ ডেস্ক: বদলাচ্ছে বেসরকারি কর্মীদের বেতন থেকে টাকা কাটানোর নিয়ম। ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) স্কিম, ১৯৫২’-এর পরিবর্তে নতুন ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) স্কিম, ২০২৬’ ঘোষণা করেছে নরেন্দ্র মোদি সরকার।যদিও প্রভিডেন্ট ফান্ডে অবদানের হারে কোনো পরিবর্তন হয়নি।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্রদানের ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে?

প্রতি মাসে বাধ্যতামূলক ভাবে ন্যূনতম ১,৮০০ টাকা জমা করতেই হবে । তবে কোনও কর্মী ইচ্ছা করলে এর চেয়ে বেশি অর্থ ওই তহবিলে জমা দিতে পারেন। তবে সে ক্ষেত্রে পিএফ উপভোক্তাকে নিয়োগকারী সংস্থা সমপরিমাণ অর্থ দিতে বাধ্য নয়। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও।
নতুন নিয়মে বেসরকারি কর্মীদের যাঁদের ন্যূনতম বেতন ১৫,০০০ টাকা তাদের বাধ্যতামূলক ভাবে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখতে হবে। এই বেতনের ১২ শতাংশ পর্যন্ত ওই তহবিলে জমা দিতেই হবে তাঁকে। জমা হওয়া অর্থের উপর ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন