সাত দিনের পুলিশ হেফাজত দেবরাজের, দেবরাজ কে লক্ষ করে ছোড়া হলো ডিম

38

পৃথা দাশগুপ্ত,কলকাতা:দেবরাজ চক্রবর্তীর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের । আদালতে প্রবেশের সময়, তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। কলকাতা হাইকোর্ট যখন রাজ্যকে নিশ্চিত করছে এই ডিম ছোঁড়া বন্ধ করতে, তখন আজ আবার এক ছবি। তৃণমূল কাউন্সিলরের গায়ে ডিম না পড়লেও, ডিম গিয়ে পড়ে পুলিশের গাড়িতে। পুলিশকর্মীদের উর্দিতেও লাগে ডিম। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে বারবার সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কে কার কথা শোনে? ডিম ছোঁড়ার মাঝেই মাথায় টুপি পরে বারাসাত আদালতের কক্ষে ঢুকে যান দেবরাজ চক্রবর্তী।

দেবরাজ চক্রবর্তী আদালতে আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই আদালত চত্বরে ভিড়ও জমায় কৌতূহলী জনতা। তাদের মধ্যে ডিম হাতে অপেক্ষা করছিল অনেকে। পুলিশের গাড়ি দেবরাজকে নিয়ে আদালত চত্বরে পৌঁছোতেই উত্তেজনা দেখা দেয়‌ । যদিও নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের পক্ষ থেকে। গাড়ির জানালার কাচ বন্ধ করে রাখা হয়। তার মধ্যেই ডিম পড়তে থাকে, কোনও রকমে দেবরাজকে নিয়ে ভিতরে প্রবেশ করেন পুলিশকর্মীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে করা নিরাপত্তা মধ্যে পুলিশ দেবরাজ কে নিয়ে এলেও আজও ডিম ছোঁড়া আটকাতে পারল না পুলিশ।

দেবরাজ চক্রবর্তীর আইনজীবী জামিন চান। কিন্তু জামিনের বিরোধিতা করে অভিযোগকারীর আইনজীবী জানান, এই ঘটনার সাথে শুধু দেবরাজ চক্রবর্তী নন আর‌ও অনেকে যুক্ত ‌। দুটি মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ এর প্রয়োজন রয়েছে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। দুপক্ষকে শোনার পর বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দেবরাজকে।