গুয়াহাটির পাঞ্জাবাড়িতে পুলিশের এনকাউন্টার, জখম ১

58

বিনয় কলিতা, গুয়াহটি: ফের পুলিশের এনকাউন্টার। তবে রাজধানী শহর গুয়াহাটিতে। শুক্রবার রাতে পাঞ্জাবাড়িতে পুলিশের গুলিতে জখম হয় অজয় বিশ্বকর্মা নামে জালনোট চক্রের এক পাণ্ডা। পাঞ্জাবাড়ি এলাকায় একটি জালনোট প্রিন্টিং ইউনিট রয়েছে। পুলিশকে একথা জানিয়েছিল অজয়। তারপরই শুক্রবার রাতে অজয়কে নিয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছার পর অজয় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। অপরাধীকে রুখতে প্রথম শূন্যে দু-রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশ। কিন্তু তাতেও সে না থামায়, পা লক্ষ করে পুলিশ আরও দু-রাউন্ড গুলি চালায়। এরমধ্যে একটি গুলি অজয়ের পায় লাগে। সঙ্কটজনক অবস্থায় অজয়কে নিয়ে আসা হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সে সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।