বিজেপির টিম নবীন ঘোষণা

36

নিউজ ডেস্ক: বিজেপির সংগঠনে বড় রদবদল। বিজেপি সভাপতি হয়ে নীতিন নবীনের প্রথম বড় ঘোষণা। দলের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে স্থান পেলেন অসমের মৃগাঙ্ক দেব বর্মন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অমিত মালবীয়াকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হল দীপক মহস্কের হাতে।
নতুন কর্মসমিতিতে নিয়ে আসা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ তথা দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তীরথ সিং রাওয়াত, মনপ্রীত সিং বাদল, রামমাধব, বৈজয়ন্ত পান্ডা এবং ডি পুরণ্ডশ্বেরী এবং পশ্চিমবঙ্গের মধুছন্দা কর সহ আরও কয়েকজন।
পশ্চিমবঙ্গের মনোজ টিগ্গাকে দেওয়া হয়েছে জাতীয় সচিবের দায়িত্ব। একই দায়িত্বে রয়েছেন অসমের মৃগাঙ্ক দেব বর্মন সহ আরও কয়েকজন।