টানা বৃষ্টি, জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু মহিলার

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মঙ্গলবার ভোরে জোড়াবাগান থানার মালোপাড়াতে একটা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছ। ৩১ নং ব্রজদুলাল স্ট্রিট, জোড়াবাগান এলাকায় এই তিনতলা বাড়ির আজ সকাল ৫টা নাগাদ ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। মৃতার নাম উর্মিলা সাহু (৬০)। ঘটনার পর প্রায় ২০ জনের মতো যাঁরা ওই বাড়িতে আটকে পড়েছিলেন, তাঁদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা ৷

পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক জনের। আজ ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানার মালাপাড়া এলাকায়। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে আসে উদ্ধারকাজ শুরু হয়। পুলিশ এবং উদ্ধারকারী দল সবাইকে উদ্ধার করতে পারলেও ইট-পাথর চাপা পড়ে মৃত্যু হয় উর্মিলা সাহু নামের এক মহিলার।

গত জুন মাসে একটি পুরনো দোতলা বাড়ি ভেঙে পড়ে জোড়াবাগান এলাকাতেই। ২৪, কাশীনাথ দত্ত স্ট্রিটের পুরনো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। কলকাতা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির ভেতরে আটকে পড়েছিলেন এক বৃদ্ধা-সহ মোট চার জন। টানা বৃষ্টিতে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ২০০ বছরের পুরনো বাড়ি ভোরবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। উদ্ধারকারী দল এখন‌ও ঘটনাস্থলে রয়েছে। তবে আপাতত ভেতরে আর কেউ আটকে নেই বলেই প্রাথমিক অনুমান পুলিশের।