শিলং-গুয়াহাটি পরিবহণ বন্ধ

39

নিউজ ডেস্ক: বুধবার শিলংয়ে খাসি ছাত্র সংস্থার বিক্ষোভে চরম হিংসার প্রেক্ষিতে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা বন্ধ করল মেঘালয় ট্যাক্সি চালক সংগঠন। বুধবার শিলংয়ের বিভিন্ন প্রান্তে কালো পতাকা নিয়ে বাইক মিছিল করে খাসি ছাত্র সংগঠন। সেই মিছিল থেকে অন্তত ৩১টি গাড়ি ভাঙচুর করা হয়। অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ির ওপর হামলা হয়েছে বেশি। এরপর অসমের জোড়াবাটে মেঘালয়ের নম্বর প্লেটওয়ালা গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ হয়।
এই পরিস্থিতিতে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা বন্ধ করেছে মেঘালয়ের ট্যাক্সি চালক সংগঠন। পরিস্থিতি স্বাভাবিক যতদিন না স্বাভাবিক হচ্ছে, এই নির্দেশ জারি থাকবে।
খাসি ছাত্র সংগঠন ঘোষণ করেছে শুক্রবার তারা অবস্থান-বিক্ষোভ করবে পূর্ব খাসি পাহাড়ের খান্ডাইতে। অবস্থান-বিক্ষোভ আটকাতে পূর্ব খাসি পাহাড় জেলার সর্বত্র ১৬৩ জারি করেছে মেঘালয় প্রশাসন। এদিকে, বুধবার শিলংয়ে খাসি ছাত্র সংগঠনের তাণ্ডবের পর তাদের তিন নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। প্রত্যেকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।