নিজের হোস্টেলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নার্সিং পড়ুয়ার

22

নিউজ ডেস্ক: শুক্রবার মধ্য দিল্লির রাজিন্দর নগরে নিজের হোস্টেলের রুম থেকে উদ্ধার ১৯ বছর বয়সী এক নার্সিং ছাত্রী দেহ। বি.এসসি. নার্সিংয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীর বাড়ি দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজফগড় এলাকায়। মৃত তরুণী স্যার গঙ্গা রাম হাসপাতালে নার্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার হোস্টেলের অন্য সহপাঠী শিক্ষার্থীরা প্রথম ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত স্যার গঙ্গা রাম হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পৌঁছাতেই রাজিন্দর নগর থানার পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী আত্মহত্য়া করেছেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ছাত্রীর মোবাইল ফোন এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করে আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা চলছে।দিল্লির রাজিন্দর নগরে নার্সিং ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। হাসপাতাল থেকে ছাত্রীর মরদেহটি ময়নাতদন্তের জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ঝুলন্ত অবস্থায় আত্মহত্যার কথা বললেও, মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরই জানাযাবে বলে পুলিশ জানায়। রাজিন্দর নগর থানার পুলিশ সহপাঠী, হোস্টেলের কর্মী এবং স্যার গঙ্গা রাম হাসপাতালের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় তিনি কার কার সাথে কথা বলেছিলেন বা দেখা করেছিলেন তা জানার চেষ্টা চলছে।