কেরলমের জেল থেকে পালাল অসমের বন্দি

29

নিউজ ডেস্ক: কেরলমের আলুভা উপ-কারাগার থেকে পালাল অসমের এক বন্দি। রবিবার বিকেলে কারাগার কর্তৃপক্ষ বন্দিদের গোনার পর বোঝা যায় একজন কয়েদিকে পাওয়া যাচ্ছে না। খোঁজখবর নিয়ে দেখা যায় যে কয়েদিকে পাওয়া যাচ্ছে না, তিনি অসমের বাসিন্দা। ২৮ বর্ষীয় কয়েদির নাম মধুর জয়া সনোয়াল। আদতে ধেমাজির বাসিন্দা।
কারাগারের নিয়ম অনুযায়ী বন্দিদের বিকেল চারটের সময় সেল থেকে বাইরে বেরোতে দেওয়া আধঘণ্টার জন্য। সাড়ে চারটের সময় সব বন্দি সেলে ফিরলেও সনোয়ালকে পাওয়া যায়নি। এরপরই তাঁর খোঁজ শুরু করে কারাগার কর্তৃপক্ষ।
সম্প্রতি মধুর সনোয়ালকে কেরলম পুলিশ গ্রেফতার করেছিল মোবাইল চুরির অভিযোগে। ইদাথালা এলাকায় সনোয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেখানকার এক বাসিন্দা।